ছবি-সংগৃহীত
বিনোদন

‘সুখবর’ দিলেন পরিণীতি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। ভারতের আম আদমি পার্টির নেতা ও সাংসদ রাঘব চড্ডার সঙ্গে গত ১৩ মে ধুমধাম করে বাগদান সেরেছেন। সামনেই তাদের বিয়ে। এরই মধ্যে নতুন খবর দিলেন পরিণীতি। জানালেন অভিনয়ের পাশাপাশি তার জীবনে যুক্ত হচ্ছে আরও এক নতুন কাজ। শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

আরও পড়ুন : শ্রদ্ধার ব্যবহারে মুগ্ধ নেটপাড়া

সোমবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি নিজেই ব্যবসার জগতে প্রবেশের ঘোষণা দিয়েছেন।

ওই পোস্টে পরিণীতি লেখেন, অবশেষে সবাইকে বলার সময় এসেছে। গত আট মাস ধরে পুরোটাই এক রোলার কস্টার জার্নি ছিল। আমার পেশা ও জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অবশেষে সেই জিনিসটাই করতে যাচ্ছি, গত ৪ বছর ধরে যে জিনিসের জন্য অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। আমার শিক্ষা আমাকে বারবার অভিনয়ের থেকেও বেশি কিছু করার উৎসাহ দিয়ে এসেছে। ভীষণ ভালো লাগছে আমার টিম ও আমি এখন একই স্বপ্ন দেখছি।

অভিনেত্রী জানান, খুব শিগগিরই তার ব্র্যান্ড বাজারে আসছে। কীভাবে পানি ছাড়াও শ্যাম্পু করা যায়, তাই শেখাবে তার এই নতুন উদ্যোগ।

আরও পড়ুন : কত সম্পদ দীপিকার?

প্রসঙ্গত, পরিণীতি ও রাঘব বিদেশে একসঙ্গে বিজনেস স্কুলে পড়তেন। তাদের বাগদানের অনুষ্ঠান বসেছিল দিল্লির কাপুরতলা হাউজে। হাজির ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া থেকে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা