ছবি: সংগৃহীত
বিনোদন

লজ্জায় লাল পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক: বলিউড তারকা পরিণীতি চোপড়ার আংটিবদল হয়েছে বেশ আগেই। কিন্তু এরপর বিয়ে নিয়ে আর কোনো খবর নেই এ তারকার। বিয়ের খবর এখনো কল্পনা-জল্পনার পর্যায়েই রয়েছে।

আরও পড়ুন: হাউজফুলে চলছে ‘লোকাল’

এরই মধ্যে বিয়ের প্রসঙ্গে আবারও খবরের শিরোনাম হলেন পরিণীতি। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে শহরের বাইরে যাওয়ার সময় আলোকচিত্রীরা আবার তাকে ঘিরে ধরলেন।

কিছুতেই যে কথা বের করা যাচ্ছে না তার কাছ থেকে। বিয়ে নিয়ে প্রশ্ন করলেই লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় তাকে। কখনো মিষ্টি হাসেন, কখনো আঙুলে চুল জড়ান।

আরও পড়ুন: জোর করে সালামি নিলেন পরীমনি!

কয়েকজন সাংবাদিক ঘিরে ধরে বললেন, ‘কনেযাত্রী যাব কিন্তু আমরা!’ হাসতে হাসতে জবাব দিলেন, ‘তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ!’

প্রসঙ্গত, গত মার্চ মাসে মুম্বাইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা ও পরিণীতি। তারপর থেকে একাধিকবার এক ফ্রেমে ধরা দিয়েছেন আলোচিত এ যুগল। তবে এখন ভক্তরা অপেক্ষায় কবে প্রিয় অভিনেত্রীর বিয়ের আয়োজন উপভোগ করবেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা