ছবি: সংগৃহীত
বিনোদন
কিসি কা ভাই কিসি কি জান

দুই দিনে আয় ৪১ কোটি

বিনোদন ডেস্ক: শুরুটা মাত্র ১৫ কোটিতেই আটকে যায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। তবে প্রিয় ভাইজানকে নিরাশ করল না ভক্তরা। খুশির ঈদে দলে দলে সিনেমা হল ভরিয়ে দিয়েছেন সালমান অনুরাগীরা।

আরও পড়ুন: ঈদের ৩য় দিন ‘ঝগড়াটে ফ্ল্যাটমেট’

শনিবার (২২ এপ্রিল) ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ভাইজানের সিনেমা। যার অর্থ সিনেমা মুক্তির প্রথম দুই দিনে মোট ৪১.৫৬ কোটি টাকা আয় করেছে কিসি কা ভাই কিসি কি জান। এর জেরেই ভক্তদের ধন্যবাদ জানালেন তারকা।

টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা।

সালমানের ছবির কমেন্ট বক্সে এক ভক্ত লেখেন, ‘ভাইজান আপনি নিজের একটা নিয়ম ভুলে গেছেন, নো সরি, নো থ্যাংক ইউ’। অন্য একজন লেখেন, ‘ভাই সবসময় তোমার পাশে আছি, আপনি আমাদের জান’।

আরও পড়ুন: রাত ১০টায় প্রচারিত হবে ‘ঝগড়াটে ফ্ল্যাটমেট’

সালমানের এই সিনেমার ভারতের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সিনেমার শো সংখ্যা প্রায় ১৬০০০। সিনেমায় সালমান ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি ও জগপতি বাবুদের। ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে সফল হননি সালমান। কিসি কা ভাই কিসি কি জান কি এই হিসাব বদলাতে সফল হবে? সেটাই এখন দেখার পালা।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা