ছবি: সংগৃহীত
বিনোদন

কটাক্ষের শিকার মধুমিতা!

বিনোদন ডেস্ক: টলিউডের পরিচিত মুখ মধুমিতা সরকারের কয়দিন আগে অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি হয়েছে। গত রোববার (১৬ এপ্রিল) হাতে স্যালাইন, চোখে মোটা ফ্রেমের চশমা।

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করে জানিয়েছিলেন মধুমিতা।

আরও পড়ুন: আনন্দবাজারের সেরা অভিনেত্রী পরীমনি

কিন্তু বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামে নিজের বেশকিছু ‘হট’ ছবি পোস্ট করেছেনকটাক্ষের শিকার হলেন মধুমিতা।

ছবিতে দেখা যায়, গোয়ার বিচে গা এলিয়ে শুয়ে রয়েছেন নায়িকা, তার শরীর ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের নোনা পানি। গোলাপি রঙের বিকিনির সঙ্গে রংধনু রঙের পালাজ্জো পরে ছেন তিনি।

সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে শরীরে, সেই মুহূর্ত উপভোগ করছেন মধুমিতা। ক্যাপশনে জুড়ে দিয়েছেন নানা রঙের হৃদয়ের ইমোজি।

আরও পড়ুন: স্বামীর প্রশংসায় আবেগতাড়িত প্রিয়াঙ্কা

মধুমিতার এই পোস্টের কমেন্টে নেতিবাচক মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, ‘এই তো হাসপাতালে ছিলে এবার সোজা গোয়া’। অপর একজনের মন্তব্য, ‘পাখি উড়ছে’। নায়িকার শরীর নিয়েও অশ্লীল কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। শরীর-প্রদর্শনের জন্য নেটিজেনদের একাংশ তাকে একহাত নিয়েছে।

তবে, গোয়া ভ্রমণের সব ছবি আসলো পুরোনো। প্রায় দুই সপ্তাহ আগে গোয়া থেকে ঘুরে এসে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা, তার মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী।

এখন অবশ্য সুস্থ রয়েছেন মধুমিতা। গোয়া ভ্রমণের পুরোনো মুহূর্তগুলোই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা