ফাইল ছবি
বিনোদন

হাসপাতালে ভর্তি মধুমিতা

বিনোদন ডেস্ক: ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেত্রী মধুমিতা সরকার অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। অ্যাপেন্ডিসাইটিসের জন্য রোববার (১৬ এপ্রিল) এ অভিনেত্রীর অস্ত্রোপচার হয়েছে।

আরও পড়ুন : ঈদে সান বক্সের গিফট বক্স

সোমবার (১৭ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অসুস্থতার খবর জানান ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মধুমিতা। হাতে ড্রিপ চলছে। চোখে পাওয়ারের চশমা।ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন : ছাড়পত্র পেল জয়ার ‘নকশীকাঁথার জমিন’

হাসপাতাল থেকে ভারতীয় একটি সংবাদমাধ্যকে মধুমিতা বলেন, ‘কয়েকদিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করি। শুটিং চলছিল। ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।’

মধুমিতা আরও বলেন, ‘রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’

আরও পড়ুন: ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

প্রসঙ্গত, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন এ অভিনেত্রী। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! বর্তমানে ‘চিনি’ সিনেমার কাজ করছেন মধুমিতা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা