ছবি-সংগৃহীত
বিনোদন

পরিণীতির বাগদানের ছবি প্রকাশ্যে

বিনোদন ডেস্ক : আংটিবদল হলো বলিউডের আলোচিত অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার। অনেকদিন ধরে প্রেমের জল্পনা চলছিল তাদের মধ্যে। যদিও এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন আলোচিত এ যুগল। অবশেষে সিলমোহর পড়ল সেই প্রেমে।

আরও পড়ুন : নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বুবলীর!

শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি দিয়ে বাগদানের খবরটি জানিয়েছেন পরিণীতি।

ছবিতে দেখা যায়, তাদের পরনে সাদা পোশাক, অনামিকায় বাগ্দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব।

বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, মণীশ মলহোত্রর মতো বলিউডের পরিচিত মুখেরা। ছিলেন আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

আরও পড়ুন : কাঁদলেন বুবলী

আপ নেতা রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্যদিকে পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলে পড়াশোনা করতেন। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত এই জুগলের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা