ছবি: সংগৃহীত
বিনোদন

চা খেতে গিয়ে বিপদে!

বিনোদন ডেস্ক : অদ্ভুত পোশাক সবসময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। এবার পোশাকের কারণে চা খেতে গিয়ে বিপদে পড়ছেন তিনি।

আরও পড়ুন : দেশে মুক্তি পেল ‘পাঠান’

ইনস্টাগ্রামে উদ্ভুট পোশাক নিয়ে ছবিগুলোই তার উদাহরণ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করেন উরফি। সেখানে দেখা গেছে, পোশাকের জন্য গ্লাস থেকে কিছুতেই চা পান করতে পারছেন না‍ তিনি।

ক্যাপশনে লিখেছেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

নতুন ঐ ভিডিওতে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। তার মুখের সামনে ব্যারিকেড! এটাই তার পোশাক। পোশাকের জন্য তার চা খেতে অসুবিধা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত একটা উপায় খুঁজে নেন তিনি। ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইট থেকে চা পান করলেন উরফি।

ভিডিওটি এখন রীতিমত ভাইরাল।

আরও পড়ুন : দর্শক টানছে সোনাক্ষীর ‘দাহাদ’

এ পোস্টে একজন কমেন্ট করেন, ‌‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল।’

আরেকজনের মন্তব্য, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।’

আরও পড়ুন : লিলির কোটি টাকার আংটি চুরি

উরফি এমন কাণ্ড নতুন নয়। এর আগে ব্লেড দিয়ে তৈরি পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। আবার লতাপাতা থেকে দড়ি দিয়ে তৈরি পোশাক তো উরফির কাছে সাধারণ ঘটনা। তার এমন পোশাক নিয়ে বিতর্কও কম হয়নি।

মাত্র কিছুদিন আগেই মুম্বাইয়ে পোশাকের কারণে তাকে এক রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ চটেছিলেনও তিনি। এমনকি পোশাকের কারণে তাকে প্রাণে মারার হুমকিও জুটেছে কপালে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা