ছবি-সংগৃহীত
বিনোদন

লিলির কোটি টাকার আংটি চুরি

বিনোদন ডেস্ক : বিয়ের আংটি চুরি হয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিলি কলিন্সের। লস অ্যাঞ্জেলেসের একটি বিলাসবহুল হোটেল থেকে তার কোটি টাকা মূল্যের আংটি হারান ‘এমিলি ইন প্যারিস’খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুন : দর্শক টানছে সোনাক্ষীর ‘দাহাদ’

স্পা-তে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষ করে লকারে গিয়ে এই অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।

লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এ আংটি। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

জেসিকা ফিলিনের সিইও এবং জুয়েলারি ডিজাইনার জেসিকা ফিলিন অ্যালেন পপসুগার ডটকমকে বলেন, ‘তিন ক্যারাটের একটি রোজ কাট হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই আংটি। আনুমানিক এই আংটির মূল্য ১ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি।’

শুধু বিয়ের এ আংটি নয় এ অভিনেত্রী বিভিন্ন নিউজ পোর্টালে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন সেটিও চুরি হয়েছে।

আরও পড়ুন : ফের মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী!

ওই হোটেলে থাকাকালীন স্পা-তে যাওয়ার আগে আংটিগুলো খুলেছিলেন লিলি। রেখে গিয়েছিলেন নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কী ভাবে চুরি হল আংটি দু’টি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

২০১৯ সালে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিলি। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে। ২০২১ সালে লিলি-চার্লি জুটি তাদের সংসার জীবন শুরু করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা