ছবি: সংগৃহীত
বিনোদন

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ মিয়ামি বিচে আয়োজিত বৈশাখী মেলার কনসার্টে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারাকা মাহফুজ আনাম জেমস।

আরও পড়ুন : অনন্যার ব্যাগের মূল্য সাড়ে ৬ লাখ

জানা গেছে, সেখানকার ১৯ তম আয়োজনে গান গাইবেন তিনি। আগামী ৩ ও ৪ জুন এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে গান গাওয়া প্রসঙ্গে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বো আমরা। ৩ জুন প্রথম কনসার্টটি শেষে দেশটির আরও ১০ টি স্টেটে শো রয়েছে আমাদের।

আরও পড়ুন : দেশে মুক্তি পেল ‘পাঠান’

তিনি আরও জানান, কনসার্টের এই সংখ্যাটা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজক আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস যুক্তরাষ্ট্রে থাকব।

প্রসঙ্গত, গত ঈদে প্রকাশিত হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। গানটি যৌথভাবে কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন তিনি নিজেই। গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর সবার কাছ থেকে ব্যাপক প্রশংসতি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা