ফাইল ছবি
বিনোদন

ফের মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক: একের পর এক মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কিছু দিন আগে অপহরণ মামলা, এবার জড়ালেন খুনের মামলা। তবে সবটাই চিত্রনাট্যে।

আরও পড়ুন: কান উৎসবে পরীমনির ‘মা’

প্রকাশ্যে এলো তার নতুন ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’ এর পোস্টার।

ছবিতে কেন্দ্রীয় চরিত্র অভীক ও হিয়া হিসেবে দেখা যাবে ঋত্বিক ও শ্রাবন্তীকে। কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার সঙ্গে পরিচয় হয় তার। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগসূত্র রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ মুক্তি পেলে।

আরও পড়ুন: অনন্যার ব্যাগের মূল্য সাড়ে ৬ লাখ

সিনেমার ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী। এসকে মুভিজের প্রযোজনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ তৈরি করেছেন সায়ন্তন ঘোষাল।

যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনো জানা যায়নি। তবে সিনেমাটিতে ঋত্বিক ও শ্রাবন্তী ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা