ছবি: সংগৃহীত
বিনোদন

কাঁদলেন বুবলী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে প্রেমে এবং বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এসব নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা হয়েছে অনেক।

আরও পড়ুন: পরীমনি অসুস্থ

গতকাল মা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা বুবলী।

বুবলী বলেন, গত আট বছর ধরে চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে। অল্পদিনের ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসায় বেশ কিছু পুরস্কার আমার ঝুলিতে যোগ হয়েছে। কিন্তু আজকের সময়টা আমার কাছে অন্যরকম।

আরও পড়ুন: চা খেতে গিয়ে বিপদে!

এ সময় মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বুবলী বলেন, আমার মাকে নিয়ে বলতে গেলে, আমি প্রচুর ইমোশনাল হয়ে যাই। কোনো দিন বলা হয়নি, প্রথমেই বলি— মা তোমাকে অনেক ভালোবাসি। এ কথা বলার পর কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা বুবলী।

কিছুক্ষণ কান্নার পর বুবলী বলেন, আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে, মা বেঁচে থাকাবস্থায় আমি আমার মাকে সম্মানিত করতে পেরেছি। উনি আমার অক্সিজেন।

আরও পড়ুন: ‘অর্ধাঙ্গিনী’তে আসছেন জয়া

মায়ের অবদান তুলে ধরে বুবলী বলেন, আমার এ সফলতার পেছনে বড় অবদান আমার মায়ের। এখনো কাজ করছি। এখনো আমার পাশে থাকে আমার মা। শুধু তাই নয়, আমিও একজন মা। আমার ছেলে আছে। তাকেও দেখভাল করে আমার মা। যেন আমার কাজে সহযোগিতা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা