ছবি-সংগৃহীত
বিনোদন

তুমি খুব ভালো করেছো

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘মায়া’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ তারকা।

আরও পড়ুন: আমার বয়স সবে ২৪

শুক্রবার (৭ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি। ‘মায়া’তে মিথিলার অভিনয় মুগ্ধ করেছে তার স্বামী প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে।

সৃজিত বলেন, ‘তুমি খুব ভালো করেছো।’ দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।

মিথিলা বলেন, সৃজিতকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখেছি। সৃজিত তো শুধু আমার স্বামী নয়, খুব ভালো একজন পরিচালক। ভালো পড়শোনা করা মানুষ। সিনেমা সম্পর্কে অনেক জানাশোনা। সৃজিত আমার সিনেমার প্রশংসা করেছে। আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমাকে বলেছে, তুমি খুব ভালো করেছো। এটা আমার জন্য বড় পাওয়া।

তিনি আরও বলেন, দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের সুন্দর সুন্দর মতামত আমাকে মুগ্ধ করেছে। প্রথমত শো শেষ করে বেরিয়ে তারা আমাকে চিনতে পারেননি। কয়েকজন দর্শক আমাকে বলেছেন, আপনি কি মায়া? এটা অনেক বড় প্রাপ্তি ও বড় বিষয়। কেননা, আমি ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি। ভিন্ন গেটআপে দেখা গেছে আমাকে। এজন্যই দর্শকেরা বলেছেন, আপনি কি মায়া? এটা উপভোগ করেছি।

আরও পড়ুন: শাকিবের আশীর্বাদ আমার সঙ্গে আছে

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে ‘মায়া’ ছবির গল্প সাজিয়েছেন পরিচালক রাজর্ষি দে। এতে ‘ম্যাকবেথ’ তথা হিন্দিভাষী দরবার সিং চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, সম্প্রতি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ‘ও অভাগী’ সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রীকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা