সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে আফিফা আক্তার (২) ও মুনতাসির (২) নামের ২ শিশুর মৃত্যুর হয়েছে।

আরও পড়ুন: গা‌ছ ভে‌ঙে প্রাণ গেল ব্যবসায়ীর

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনতাসির সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে ও আফিফা আক্তার রূপগঞ্জের উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

আরও পড়ুন: সাংবাদিক আব্দুল মজিদের দাফন সম্পন্ন

নিহতের স্বজনরা বলেন, সকালে ২ ভাইবোন উঠানে খেলা করছিল। খেলার সময় তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া না গেলে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় শিশু ২ টির মরদেহ দেখতে পায়। তখন শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদেরকে দাফন করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা