সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎহীন সরাইলের ৮ ইউনিয়ন

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আট ইউনিয়নের বাসিন্দারা এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ইউনিয়নে বিদ্যুৎ আসেনি। এতেকরে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সরাইল কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল শতভাগ বিদ্যুৎ–সুবিধার আওতায় আসা একটি উপজেলা। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সদরসহ ৬টি ইউনিয়নে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায়। এখানে গ্রাহক রয়েছে ৪৪ হাজার ৫০০ জন।

আরও পড়ুন: নসিমনের ধাক্কায় যুবক নিহত

বিউবোর বেশির ভাগ গ্রাহক টানা ২৯ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। উপজেলা সদরে শুক্রবার ভোর ৫ টায় বিদ্যুৎ গিয়ে আসে রাত ১টার পরে। এছাড়া পানিশ্বর, চুন্টা, শাহজাদাপুর, শাহবাজপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও ও পাকশিমুল ইউনিয়নে শুক্রবার ভোর ৫টায় বিদ্যুৎ গিয়ে এখনো আসেনি।

চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, শুক্রবার ভোর থেকে বিদ্যুৎ নেই। এখানেও সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। শাহবাজপুর ইউপির চেয়ারম্যান শাইরুল হুদা জানিয়েছেন চৌধুরী বিদ্যুৎ না থাকায় ভোগান্তির মধ্যে পড়েছেন।

আরও পড়ুন: গা‌ছ ভে‌ঙে প্রাণ গেল ব্যবসায়ীর

শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মামুন খান জানায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অসহায় হয়ে পড়েছি।

বিউবোর সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আবদুর রউফ বলছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এখানে সমস্যা দেখা দিয়েছে। উপজেলা সদরে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অন্যান্য জায়গার সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি, বিকেলের মধ্যে পুরো উপজেলায় বিদ্যুৎ সচল হয়ে যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা