সারাদেশ

বরিশালে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ৩৫০ ঘরবাড়ি বিধ্বস্ত

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শনিবার সকালেও নগরীর বেশ কয়েটি সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

আরও পড়ুন : সাংবাদিক আব্দুল মজিদের দাফন সম্পন্ন

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা