সারাদেশ

আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : নওগাঁয় নিজ ঘরে আগুন লেগে শমসের আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ ৭

শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গনেশপুরে এ ঘটনা ঘটে।

শমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।

আরও পড়ুন : দুর্ঘটনায় ২ পুলিশ নিহত, আহত ৩

স্থানীয়রা বলেন, ভূমিহীন শমসের আলী দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে একটি সরকারি পুকুর পাড়ে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন পুড়ে ঘটনাস্থলে শমসের আলী মারা যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা