সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু 

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারায় বসতঘরের ওপর বজ্রপাতে বিবত্রণ চাকমা (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাইলাছড়ি ইউনিয়নের ১নং রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অতীতের থেকে আমরা এখন বেশি শক্তিশালী

নিহত বিবত্রণ চাকমা ওই এলাকার মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।

স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে বিবত্রণ চাকমা তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। সন্ধ্যায় হঠাৎ একটি বজ্রপাত তার বসতঘরে পড়লে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বিবত্রণ চাকমা।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, বজ্রপাতে নিহত বিবত্রণ চাকমার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা