সারাদেশ

বেনাপোলে সুমন হত্যা, আটক ৩

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল থেকে অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি হায়েচ মাইক্রো উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মোংলায় ৮০০ টন কয়লা নিয়ে কার্গো ডুবি

শুক্রবার ভোরের দিকে ঢাকার শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে সিসিটিভিতে প্রাপ্ত ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতার করা হয়। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামুড়া গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে ও ঢাকার শাখারীবাজার এলাকার বাসিন্দা ডালিম কুমার দাস (৩৩) একই জেলার দেবিদার থানার রসুলপুর গ্রামের ঠাকুরদাস নিয়োগির ছেলে ও ঢাকার শাখারী বাজারের বাসিন্দা অঞ্জন নিয়োগি(৪৯), এবং পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সির ছেলে ও ঢাকার ফকিরাপুলের আবুল মিয়ার বাড়ির ৭ তলার ভাড়াটিয়া রিয়াজ (৩৮)।

আরও পড়ুন : গাঁজাসহ মাদক কারবারি আটক

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের বাসিন্দা ও বেনাপোল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তার সহযোগীরা বেনাপোল থেকে শার্শা উপজেলার টেংরালী গ্রামের ওসমান গনির ছেলে ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণ করে হত্যা করে‌। ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কামাল ও সহযোগিতারা সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা জেলার সদর উপজেলার রামনগর গ্রামের এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। এর আগে, গতকাল ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে মাগুরা জেলার রামনগর গ্রামে থেকে ভিকটিম সুমনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পিকআপ-বাইক সংঘর্ষে যুবক নিহত

এ ঘটনায় নিহত সুমনের মা বেনাপোল পোর্ট থানায় কয়েক জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করছেন। পলাতক আসামিদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চলমান বলে জানান পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন ভূইয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা