ছবি: সংগৃহীত
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক বিভাজকে দোলা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কেউটখালি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় ৭ আরোহী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় আহতরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখি (২৩)।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন জানান, বাসটিতে ১৫-২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তায় পরে থাকায় বর্তমানে সার্ভিস লেন দিয়ে যানবাহন যাতায়াত করেছে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা