ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি  

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে ট্রেনে আগুন লাগার ঘটনায় ইঞ্জিনের কাছাকাছি ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ আগুনের সূত্রপাতের অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন

বুধবার (১৫ নভেম্বর) রাত ৩ টার দিকে দাঁড়িয়ে থাকা ঐ কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, লোকাল এ ট্রেনটি প্রতিদিন ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেত।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের কারণে সেতু পূর্ব রেলস্টেশনে নির্মাণকাজ চলমান থাকায় সেখান থেকে ট্রেনটি সাময়িকের জন্য চলাচল বন্ধ রয়েছে। তাই বর্তমানে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন থেকে ঢাকা যাতায়াত করছে।

আরও পড়ুন: আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিধিলি

তিনি বলেন, বুধবার রাত ২ টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেখতে পাই। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে, সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা ৪৫০ পর্যটক

পরে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩ টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা