সংগৃহীত ছবি
সারাদেশ

সাংবাদিক আব্দুল মজিদের দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই

শুক্রবার বিকেল ৩ টায় রুহিয়া ছালেহিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে সংলগ্ন করবস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় মৃতের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এর পূর্বে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ৭:৪৫ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ পুত্র সন্তান ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী বন্ধু-বান্ধব রেখে গেছেন।

আরও পড়ুন : আরও ১১ প্রাণহানি, শনাক্ত ৯৫৬

অধ্যক্ষ আব্দুল মজিদ রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য শিক্ষকতা পেশা শেষে ২০১৭ সালে অবসরে যান তিনি। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ৮০ দশকে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক তিস্তা পত্রিকার রুহিয়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার মরহুমের প্রথম নামাজে জানাযা বেলা আড়াইটার গিন্নী দেবী আগরওয়াল মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে তার সহকর্মী শিক্ষকরা জানাজায় অংশ নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা