সারাদেশ

নসিমনের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নসিমনের ধাক্কায় রুমন ইসলাম (২২) নামের ১ যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বরিশালে লঞ্চ চলাচল শুরু

শুক্রবার (১৭ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে উপজেলা ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এই ঘটনা ঘটে।

রুমন ইসলাম উপজেলার পশ্চিম চিকনমাটি আরডিআরএস এলাকার বুলেট ইসলামের ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন : ভোলায় ৩৫০ ঘরবাড়ি বিধ্বস্ত

আহতরা হলেন, উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬) এবং ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম (২১)।

পুলিশ জানায়, নীলফামারী থেকে ৩ যুবক মোটরসাইকেলে ডোমারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে ধাক্কা লাগলে ৩ জন ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমনকে নিহত ঘোষণা করেন।

আরও পড়ুন : আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা