সংগৃহীত
সারাদেশ

শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের ১টি বাড়ি থেকে সামিয়া আক্তার সোহা নামে দেড় বছর বয়সী ১ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই সময় তার মা উর্মি আক্তার মুক্তাকে (২১) টয়লেটের ভেতর থেকে রক্তাক্ত ও গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ১টি ৪তলা ভবনের নিচতলার কক্ষ থেকে তাদের ২ জনকে উদ্ধার করা হয়।

মৃত শিশু ও আহত নারী, রাজবাড়ী এলাকার বাড়িগ্রামের বাসিন্দা শামীম আহমেদের শিশুকন্যা ও তার স্ত্রী। ৩ দিন আগে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মহসিন ব্যাপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তারা। বাবা শামীম মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকরি করেন।

শামীম জানান, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সাড়ে ৬টায় বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা আটকানো। এরপর অনেক চেষ্টার করার পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশুকন্যাকে মৃত অবস্থায় খাটের ওপর দেখতে পাই এবং রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভেতরে পড়েছিল। এর পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। কিন্তু এই ঘটনাটি কীভাবে ঘটেছে সেই বিষয়ে কিছুই জানি না।

আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে হতাহত ৩০

বাড়ির মালিক মহসিন বেপারী জানান, ৩দিন আগে শামীম আহমেদ বাড়িটিতে স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে আমার বাড়িতে ওঠেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার বলেন, ১টি কন্যাশিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একই স্থান থেকে তার মাকে গুরুতর ভাবে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এই সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা