ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ী-ঢাকা রুটে বাস বন্ধের ৩য় দিন

জেলা প্রতিনিধি: গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের কারণে তৃতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

বুধবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এ সময় জেলার অভ্যন্তরীণ লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: রেলওয়ে যুক্ত হচ্ছে আরও ৫ জেলায়

এর আগে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে গোল্ডেন লাইনের ২ টি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হলেও পরিবহনটি প্রতিদিন ৫-৬ টি বাস চালাত।

আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

এ নিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে বাস ঢাকায় ফেরত পাঠায়। এ ঘটনার জেরে রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গোল্ডেন লাইনের শ্রমিকেরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন।

এ সময় তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না। ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। ফলে সোমবার (২ অক্টোবর) সকাল থেকে রাজবাড়ীর সাথে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩ টি ট্রিপ চলাচল করে। এর মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে ৫৩ টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করলে আমরা তাতে বাঁধা দেই।

ফলে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা বলেছে, আমরা যেন গাড়ি নিয়ে ঢাকায় না যায়। এ কারণে আমরা নিরাপত্তার কথা ভেবে বাস বন্ধ রেখেছি। এ বিষয়ে এখনো কোনো সুরহা হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা