সংগৃহিত ছবি
সারাদেশ

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আসিফ মুস্তাহিদের (১৪) মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নারীর মাথা ও শিশুর মরদেহ উদ্ধার

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গোদারবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসিফ।

আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফ ও তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি পদ্মা নদীর গোদারবাজার ঘাটে গোসল করতে নামে। তারা চারজন মিলে পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই সাঁতার কেটে চরে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে তারা চর থেকে আবার সাঁতার কেটে ঘাটে ফেরার সময় আকিবুল, রাফি ও সানি সাঁতার কেটে ঘাটে ফিরতে পারলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ২টার দিকে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায় ডুবুরি দল। পরে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখে। উদ্ধার অভিযানের একপর্যায়ে আজ বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল উদ্ধার করে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইনছার আলী জানান, বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মার চরে চোরা বালিতে তার পা আটকানো অবস্থায় পাওয়া গেছে। আজ তার মরদেহ কিছুটা ভেসে উঠলে আমাদের ডুবুরি দল উদ্ধার করতে সক্ষম হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা