ছবি: সংগৃহীত
সারাদেশ

৪ দাবিতে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরু

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে শিক্ষার্থীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতারসহ ৪ দাবিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল

রোববার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ফলে আজ রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। এছাড়া ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরা। সকাল থেকে মোড়ে মোড়ে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: আইনের সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর

তাদের ৪ দফা দাবি হলো-

১. সড়ক দুর্ঘটনার পর প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ।
২. সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পরিবহন শ্রমিকদের গ্রেফতার বন্ধ।
৩. ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহাসড়ক ও সড়কে অননুমোদিত যান চলাচল বন্ধ এবং
৪. পুড়িয়ে ফেলা বাসের ক্ষতিপূরণ ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতার।

আরও পড়ুন: পটুয়াখালীতে দুই ইউনিয়নে ভোট শুরু

উল্লেখ্য, গত সোমবার (২২ এপ্রিল) বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ অবস্থায় হল ছাড়ার নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন।

আন্দোলন চলাকালীন গতকাল ৫ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা