সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় খাবার স্যালাইন ও পানি বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপদাহে অতিষ্ট যানবাহন চালক, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : গরমে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের উদ্যোগে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডসহ পৌর সদরের বিভিন্ন রাস্তার মোড়ে বিতরণ করা হয় পানি ও স্যালাইন।

সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশে ভালুকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব তার ব্যক্তিগত উদ্যোগে ভালুকা বাসস্ট্যান্ড, স্মৃতিসৌধ চত্বর, পাঁচ রাস্তার মোড়সহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দুই হাজার বোতল ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এ সময় পানি বিতরণ কাজে সহযোগিতা করেন শফিক সরকার, মাজাহারুল ইসলাম, বদরুল আলম, আল আমিন মন্ডল, পলাশ মন্ডল, সাব্বির হাসান, মিনহাজ, সাইফুল ইসলাম ও মানিক মিয়া।

আরও পড়ুন : জঙ্গলে মিললো গুলিবিদ্ধ ২ মরদেহ

উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব জানান, তীব্র গরমে গাড়ি চালক, পথচারীসহ রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের মাঝে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি মহোদয়ের নির্দেশে পানি ও স্যালাইন বিতরণ করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা