সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় মাহিন্দ্র ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সাজ্জাদুল আলম খান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্র ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে দূর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আমিরাত থেকে দেশের পথে ড. ইউনূস

নিহতরা হলো, উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাই এর ছেলে মো.হামিদ (৩০)।

আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্র ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রীর মারা যায়। এই খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ১ জনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান বলেন, অটোরিকশা-মাহিন্দ্র ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর জরুরী বিভাগের ডাক্তাররা ১ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১ যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন: আজ পবিত্র শবে বরাত

ভালুকায় মডেল থানা উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা