সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালী জেলাজামায়াত কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতার হামলা চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ 

নিনা আফরিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ সালাউদ্দিনের নেতৃত্বে জেলা জামায়াতের কার্যালয়ে হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় পটুয়াখালী শহরের কাজী কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আমিরাত থেকে দেশের পথে ড. ইউনূস

জামায়াত নেতারা জানান, রাত ১০টার দিকে কাজীপাড়ায় অবস্থিত জেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ের মধ্যে বসা ছিলেন কয়েকজন নেতাকর্মী। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ সালাউদ্দিনের নেতৃত্বে অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন অ্যাডভোকেট মিজান মাস্টার,অ্যাডভোকেট আরিফ হোসেন সহ ১০ থেকে ১৫ জন লোক মোটরসাইকেল করে আসেন। এরপর জামায়াতের কার্যালয়ের নিচে দাড়িয়ে দরজা ধাক্কাতে থাকে এবং অকথ্যভাষার গালিগালাজ ও হামলার হুমকি দিতে থাকেন। এ সময় ভেতরে থাকে জামায়াত কর্মীরা মোবাইল ফোনে নেতৃবৃন্দকে জানালে আশপাশ থেকে ছুটে আসেন জামায়াত-শিবিরের কর্মীরা। ততক্ষণ সটকে পরেন অভিযুক্তরা। পরে কার্যালয়ে সামনে থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের সবুজবাগ ও ঝাউতলা এলাকা প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির কার্যালয়ের অবস্থিত এডভোকেট শরিফ সালাউদ্দিনের অফিস লক্ষ্য করে এগুলো সোনালী ব্যাংক মোড়ে এসে আটকে দেয় জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান। তিনি বিক্ষুদ্ধ নেতাকর্মীদের গতিরোধ করে দাড়ান। পরে সেখানেই সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অর্থ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি রফিকুল ইসলাম বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান খান পাবেল।

আরও পড়ুন: মাঘ বিদায় নিলেও পঞ্চগড়ে কমেনি শীত

এব্যাপারে জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান বলেন, হঠাৎ করেই আমার কাছে ফোন আসে জেলা জামায়াতের কার্যালয়ে সামনে গিয়ে এডভোকেট শরিফ সালাউদ্দিন সহ কয়েকজন লোক গালিগালাজ করছেন এবং হামলার হুমকি দিচ্ছেন। পরে আমাদের নেতাকর্মীরা ছুটে গেলে পালিয়ে যায় তারা। এরপর আমাদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আইনজীবী সমিতির দিকে এগুলো আমি সোনালী ব্যাংকের মোড়ে তাদেরকে থামিয়ে নিয়ে আসি। এর আগে গত মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের করতে গেলে আমাদের আইনজীবীদের ওপর হামলা করে তারা। আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী সহ তিন প্রার্থীকে মনোনয়ন পত্র উত্তোলনই করতে দেয়নি।

এব্যাপারে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ সালাউদ্দিন জানান, আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে কাজী পাড়া হয়ে মটোর সাইকেলে ফিরছিলাম। পথিমধ্যে থামছিলাম। জামায়াত কার্যালয়ে হামলা করতে যাব কেন? প্রশ্নই আসেনা হামলা চেষ্টার।"

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা