সংগৃহীত ছবি
সারাদেশ

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে আব্দুর রহিম বিপ্লব (২৮) নামে ১ যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও জোরদারের আশা

এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত যুবক, একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয় রহিম। আসরের নামাজের আযান দিতে মসজিদের ইমাম মসজিদে ঢুকলে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন,ভিকটিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা