সারাদেশ

পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান।

আরও পড়ুন : মানিকছড়িতে মদসহ দুই নারী আটক

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা এ তথ্য জানান।

অসীম কুমার সাহা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই হাজার ১২১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটি আজ মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের আট নম্বর জেটিতে ভেড়ে।’

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

অসীম আরও জানান, জাহাজে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হবে বিকেল থেকেই। এসব পণ্যের অধিকাংশই সড়কপথে এবং বাকি অংশ নদী পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।’

গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি স্যাপোডিলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা