ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার! 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার বসতঘর থেকে চুরি হওয়া প্রায় ২ মাস বয়সী শিশুর লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় নিহত ১

সোমবার (২ অক্টোবর) সকাল ৭ টার দিকে মিরকাদিম পৌর এলাকার গোপালনগর বসত ঘরের ২০ মিটার দূরে একটি ডোবা থেকে শিশুটির লাশটি উদ্ধার করে স্বজনরা।

নিহত শিশুটির নাম আজান। সে নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকার মো. শরীফ হোসেনের ছেলে।

আজান জন্মের কয়েক দিন আগে থেকে শরীফের স্ত্রী শ্রাবণী বেগম মিরকাদিমের গোপালনগরে বাবার বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে ঘর থেকে নিখোঁজ হয় শিশুটি।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ধনকুবের নিহত

নিহতের নানি ময়না বেগম বলেন, আজান নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের ঘরের শোক চলছে। আমার দুইটি মেয়ে, কোন ছেলে ছিল না। মেয়ের ঘরে ছেলে হওয়াতে আমরা খুব খুশি ছিলাম। খুব আদরের ছিল।

নিখোঁজের পর থেকে আমরা আজানকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। সকালে বাড়ির পাশের ডোবার দিকে কুকুর ডাকাডাকি করছিল। তখন আমি আমার মেয়েকে ও বোনকে বাড়ির পাশে ডোবাগুলোতে খুঁজতে বলি। তারা সেখানে খুঁজতে যায়। একপর্যায়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় আজানের লাশটি দেখতে পায় তারা। পরে আমরা পুলিশে খবর দেই।

আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

ঘরের ভেতরে ঢুকতেই দেখা গেলো, ছেলে হারানোর শোকে জ্ঞান হারিয়ে বিছানায় শুয়ে আছে শ্রাবণী আক্তার। স্বজনরা তার জ্ঞান ফেরাতে চেষ্টা করছেন। অনেক চেষ্টার পর জ্ঞান ফেরে শ্রাবণীর। জ্ঞান ফিরতেই ছেলেকে খুঁজতে থাকেন মা।

একটু সাবলীল হলে সেদিনের ঘটনার বিষয়ে শ্রাবণী বলেন, আমার বাবা বাচ্চার পাশে ঘুমিয়ে ছিল। সকাল পৌনে ৭ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাই। সে সময় পাশের বাড়ির চাচি রমিজা বেগম ঘরের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে বাচ্চার দিকে খেয়াল রাখতে বলে শৌচাগারে গিয়ে ছিলাম। এসে দেখি ঐ চাচিও নেই, বাচ্চাও নেই।

পরে খোঁজ নিয়ে দেখি, চাচি তাদের ঘরে, বাচ্চা কোথাও নেই। কত বললাম চাচি বাচ্চাটারে কোথাও লুকাইয়া রাখলে কও। কে জানতো বাচ্চাটারে ডোবার মধ্যে ডুবাইয়া রাখছিল।

আরও পড়ুন: রেস্টুরেন্টে মালিককে লাখ টাকা জরিমানা

রমিজা বেগমের সাথে আমাদের শত্রুতা ছিল না। তারপরেও কত নিষ্ঠুর ভাবে আমার দুধের বাচ্চাটারে মাইরা ফেললো গো... বলতে বলতে আবারও জ্ঞান হারান শ্রাবণী।

এ সময় স্থানীয়রা জানান, ছোট একটা বাচ্চা তার সাথে তো কারো শত্রুতা থাকতে পারে না। বাচ্চাটির স্বজনদের সাথেও রমিজাদের কোন শত্রুতা ছিল না। তারপরেও এমন একটি দুধের বাচ্চাকে কিভাবে হত্যা করতে পারলো রমিজা বেগম। এ ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে রমিজা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শিশুর বাবা শরীফ হোসেন বলেন, তিনি একজন ট্রাকচালক। তাকে বাড়ির বাইরেই বেশি সময় থাকতে হয়। দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন শ্রাবণীকে।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সন্তান জন্মের কয়েক দিন আগে গোপালনগরে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন স্ত্রীকে। এখানেই আজানের জন্ম হয়। কয়েক দিন পর আমাদের বাড়িতে নিয়ে আসার কথা ছিল। বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসতে পালাম না। মেরে ফেললো। আমি ছেলে হত্যার বিচার চাই।

যে ঘর থেকে শিশুটি নিখোঁজ তার প্রায় ১০০ ফুট দক্ষিণে রমিজা বেগমদের ঘর। এ ঘটনায় বৃহস্পতিবার রমিজা বেগমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ ও স্বজনদের নজরদারিতে ছিলেন তিনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা হাজারের ঘর ছাড়াল

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বলেন, শুরু থেকেই বাচ্চার স্বজন ও রমিজা বেগম নামে ওই প্রতিবেশীর প্রতি আমাদের সন্দেহ ছিল। রমিজা বেগমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার রাতে অজ্ঞাত আসামি করে একটি চুরির মামলা করা হয়েছিল। সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা