ছবি-সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় ৩ খুন, দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন হয়েছে। এ ঘটনায় সাগর ও ঈশিতা নামে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন : বাগেরহাটে সড়কে বাইক আরোহীর মৃত্যু

সোমবার (২ অক্টোবর) গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি টিম।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন : মেঘনায় ডুবলো জাহাজ

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ায় জামগড়া ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের ৫ তলা বাড়ির ৪র্থ তলা থেকে শিশুসহ ৩জনের গলাকাট মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীতে। মোক্তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটি। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঐ ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন : গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছি। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হয় ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা