সংগৃহীত ছবি
সারাদেশ

বিএনপির একাধিক নেতাসহ ৫০ জনের নামে মামলা

নিনা আফরিন, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে উৎপাদনের জন্য প্রস্তুত থাকা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহীন মোল্লাসহ ৫০ জনের নামে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় চোরচক্রের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। যাদের বাড়ি গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম এ মামলাটি করেছেন।

আরও পড়ুন: লাইনচ্যুত বগি উদ্ধার

রোববার (১২ জানুয়ারি) মামলাটি কলাপাড়া থানায় রেকর্ড করা হয়েছে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।

মামলায় বলা হয়েছে, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এচক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়। পাওয়ার প্লান্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এচক্রটি দীর্ঘদিন ধরে পাওয়ার প্লান্টের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা