সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

এসআর শফিক স্বপন (মাদারীপুর) প্রতিনিধি: আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনিতে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ সোমবার দুপুরে উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট থেকে সাহেবরামপুর এলাকার নদে এ অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: লাইনচ্যুত বগি উদ্ধার

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, আড়িয়াল খাঁ নদের উপজেলার বিভিন্নস্থানে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্তের নেতৃত্বে দুইজন মাঠ সংগঠকের সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশনের আওতায় অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জনসাধারণের উপস্থিতিতে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্ত বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা