সংগৃহীত ছবি
সারাদেশ

কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে চালক নিহত 

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে জামাল হোসেন (২৮) নামে এর চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন গাড়ির হেলপার।

আরও পড়ুন: লাইনচ্যুত বগি উদ্ধার

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন উর রশীদ বলেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে কয়লাভর্তি করে ট্রাকটি ফুলবাড়িয়া পৌর শহরের ইটভাটায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে খালপাড় এলাকা পর্যন্ত আসতেই সড়কের পাশে মাটি ভেঙে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে গাড়ির ভেতর আটকা পড়ে চালক জামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উপপরিদর্শক মো. হারুন উর রশীদ বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা