সংগৃহীত ছবি
সারাদেশ

জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ২

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় জাজিরা বাজারে বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ সিকদার।

প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক সিকদার মাহমুদ শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন। সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহআলম আকন, উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম, যুবদল নেতা শেখ রুবেল, মহিলা দল নেত্রী রুমা আক্তার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন এর নেতৃত্বে জাজিরা বাজারে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এছাড়াও দলের পক্ষ থেকে সকল উপস্থিত নেতা-কর্মীদের সম্মানে খিচুড়ির আয়োজন করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা