সংগৃহীত ছবি
সারাদেশ

নিবারনের জন্য কুকুরদের বানিয়ে দিলো  'উষ্ণ বিছানা'

নিনা আফরিন (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে শীতের মৌসুমে ৫০টি পথ কুকুরদের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করতে ব্যবস্থা করা হয়েছে 'উষ্ণ বিছানা'।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ২

শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে (পাটের বস্তা, ধানের কুটা) দিয়ে এ এই উষ্ণ বিছানা বানিয়ে দেয়া হয়। এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মারুফ, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, বাইজিদ মুন্সি, সংগঠন এর এনিমেল লাভার্স সংগঠনের ডাটা কালেক্টর বাইজিদ মুন্সি,সদস্য এইচ এম মাসুদ, ইউসুফ রনি, আদনান রাকিব উপস্থিত ছিলেন।

অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী,ডাটা কালেক্টর,বাইজিদ মুন্সী বলেন,এই তীব্র শীতের হাত থেকে বাঁচতে মালিক বিহীন বা পথ কুকুরের জন্য আমরা প্রায় অর্ধশতাধিক উষ্ণতার বিছানা বানিয়ে দিয়েছি। আমরা এভাবেই প্রতিটি প্রাণীর জন্য কাজ করছি এবং যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ কাজ করেই যাবো।

উপজেলা নির্বাহী অফিসার, মো: রবিউল ইসলাম বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স সদস্যদের। রাস্তার কুকুরের জন্য একটু উষ্ণতা ছড়াতে রাস্তায় নেমা আসা আমাদের দেশে বিরল। আমরা আশাবাদী এই মহৎ কাজের মাধ্যমে জনগণ, সমাজ তথা দেশ সুন্দর একটি মেসেজ পাবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা