সংগৃহীত ছবি
সারাদেশ

রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন

জেলা প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন মন্তব্য করে বলেছেন, রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্ব ব্যাংক, ভারত এবং বাংলাদেশের যৌথ ভাবে বিনিয়োগ রয়েছে। এ পোর্ট থেকে বাংলাদেশের কতটা লাভ হবে তা নিরূপণের জন্য একটি কমিটি গঠন হবে। এ সময় কমিটির সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: টিউলিপের ক্ষমা চাওয়া উচিত

নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম থেকে কনটেইনার লোড করে খাগড়াছড়ির রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে এই বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এই পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

তিনি জানান, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কী হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

ইতোমধ্যে, রামগড় ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণ, প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ভবনসহ ৬০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। গত বছরের (১৪ আগস্ট) এই বন্দরটি চালু হওয়ার কথা ছিলো।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

রামগড় স্থলবন্দর পরিদর্শনে উপস্থিত ছিলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা