সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ৫০০ শতাধিক কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু।

আরও পড়ুন : মাইজদীতে আগুনে পুড়ল ১২ দোকান

রোববার (১২ জানুয়ারি) মুন্সীগঞ্জ শহর বিএনপির উদ্যোগে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়।

প্রথমে বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রনছ গাজীবাড়ি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মো. শরীফ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বেপারী এর পরিচালনায় এ সময় শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম মৃধা, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল গাজী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক এজিএস সালাউদ্দিন বেপারী, মো. আবুল কাসেম গাজী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

পরে বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে পশ্চিম দেওভোগ, বৈখর ও গনকপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান খোকা, ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রমজান সরদার, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ তপু, শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।

এ সময় একেএম ইরাদত মানু বলেন, আমি বা আমরা বিগত সময়ে আপনাদের কাছে আশার ইচ্ছে থাকলেও পারিনি। আপনারা জানেন বিগত সরকার আমাদের উপর জুলুম, নির্যাতন করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে আপনাদের পাশে থাকার। আমরা আপনাদের পাশে সবসময়ই থাকতে চাই। আমাদের এ কার্যক্রম সবসময় চলমান থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা