ছবি: সংগৃহীত
সারাদেশ

হরিপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: সমাজের এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষ অর্থের অভাবে ইফতারে ভালমন্দ খেতে পান না। সেসব অসহায় মানুষের মাঝে ভাত-মাংসসহ প্রত্যহ ইফতার তুলে দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাংবাদিক কবিরুল ইসলাম কবির।

আরও পড়ুন: আমদানির খবরে অর্ধেকে নামল পেঁয়াজের দাম

দুপুর থেকে চলে রান্না-বান্না, বিকেলে চলে প্যাকেটিং। তারপর একটি নির্ধারিত এতিমখানায় ইফতার নিয়ে হাজির হন তিনি। নিজ হাতে তুলে দেন অসহায় এতিম শিশুদের হাতে।

ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা হরিপুর। এই উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবিরুল ইসলাম কবির পেশাগত কারণে সারা বছর সাধারণ মানুষের সেবায় কাজ করেন।

চলতি রমজান মাসে এলাকার দরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণের মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন। প্রবাসী ছোটভাই মাসুদের সহায়তায় নিজস্ব অর্থায়নে শুরু করেছেন এই মহতি উদ্যোগ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

মাসব্যাপী এই উদ্যোগ সফল করতে সকাল থেকে চলে বাজার সদাই। দুপুরে পরিবার-পরিজনদের সহায়তায় চলে রান্না-বান্না। বিকেলে চলে খাবার প্যাকেটিং। তারপর নির্ধারিত সময়ে অটোচার্জার গাড়িতে করে নিদিষ্ট এতিমখানায় ইফতার পৌঁছে দিচ্ছেন তিনি।

এতে প্রতিদিন ৭-৮ হাজার টাকা ব্যয় হয়। নিজস্ব লোকজন দিয়ে বেশিরভাগ কাজ করার কারণে খরচ অনেকটা কম পড়ে। নইলে হোটেল থেকে ১০০ লোককে ইফতার দিতে গেলে ব্যয় হতো কমপক্ষে দেড় হাজার টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী দারুল হাদিস সালাফিয়া মাদরাসা ও এতিমখানায় বালক ও বালিকা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারে ছিল খেঁজুর, ভাত, মাংস, সবজী, শসা ও চপ।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

ইফতার পেয়ে এতিমখানার নিবাসীদের মাঝে দারুন আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সকলে পেটভরে তৃপ্তি সহকারে খায়।

শিক্ষার্থীরা বলে, এর আগে এ ধরনের ইফতার আমরা পাইনি। এ ইফতার আমাদের মনকে ঠান্ডা করে দিয়েছে। তারা সকলে সন্তুষ্টি প্রকাশ করে।

মাদরাসা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমরা আজকে ইফতার করলাম এলাকার বড়ভাই কবির সাংবাদিকের আয়োজনে। একটা বাচ্চার ভাল মতো খেতে যতটুকু লাগে, সবই ছিল প্যাকেটে। সকলে পরিতৃপ্তি সহকারে খেতে পেরেছে।

আরও পড়ুন: ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

এলাকাবাসী বলেন, হরিপুর উপজেলায় অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কোন এতিমখানা বা গরীব দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। কিন্তু উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির ভাই এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন।

প্রথম রমজান থেকে এই কর্মসূচি চলবে শেষ রমজান পর্যন্ত। পরিবারের লোকজনও এর পেছনে সময় ব্যয় করলেও কাউকে রাগ করতে দেখা যায় না। কবির ভাই প্রতিদিন বাড়িতে রান্না করে রাস্তার মোড়ে মোড়ে গরীব-অসহায় রোজাদার মানুষের হাতে খাবার পৌঁছে দিচ্ছেন।

আরও পড়ুন: ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

সাংবাদিক কবিরুল ইসলাম কবির বলেন, আমরা প্রতি বছর রমজানে গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করি। কিন্তু এ বছর নতুন এই উদ্যোগ হাতে নিয়েছি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়। প্রতিদিন কমপক্ষে ৭-৮ হাজার টাকা ব্যয় হয়।

তবে দিনশেষে একজন দরিদ্র বা এতিম শিক্ষার্থী যখন তৃপ্তি সহকারে খেতে পারে, তখন খুব ভাল লাগে। বিদেশে কর্মরত ছোটভাই মাসুদের সহযোগিতায় আমি এই উদ্যোগ চালাচ্ছি। আশা করি, রমজানের শেষ দিন পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা