সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কমলা খাতুন (৬৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন।এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

আরও পড়ুন : বোয়ালমারীতে দোকানে ভাংচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : উলিপুরে মাদরাসার জমি দখলের অভিযোগ

তিনি জানান, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় কমলা খাতুন নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা