সংগৃহীত ছবি
সারাদেশ

সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় চেয়ারম্যান জুয়েল গ্রেফতার

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর-মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, মঙ্গলবার বিকেলে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা