ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রতিপক্ষের হামলায় মৃত্যু, স্বজনদের বিক্ষোভ 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত নুরুনবী মিয়া (৫০) নামের এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রংপুরে আইআরডিপির প্রতারণা, আটক ৯

মঙ্গলবার (১৯ মার্চ) ভোর ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার (১৯ মার্চ) প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন।

নিহত নুরুন্নবী মিয়া ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বেলাল শেখের ছেলে।

আজ সকালে নিহত নুরুন্নবী মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছালে হত্যাকারীদের শাস্তির দাবিতে স্বজনেরা ফুলছড়ি থানার সামনে বিক্ষোভ করে। এর একপর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আরও পড়ুন: শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৪

পরে বিক্ষোভকারীরা পুনরায় সমবেত হয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের মেয়ে নুরানী খাতুন, স্বজন শামসুজ্জোহা বাবলু ও মতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

এলাকাবাসীরা জানান, কাবিল উদ্দিনের ছেলে গোফফার মিয়ার সঙ্গে নুরুন্নবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে নুরুন্নবী মিয়াসহ অন্তত ৫ জন আহত হন।

আরও পড়ুন: অবৈধ চিনিসহ ট্রাক জব্দ, আটক ২

পরে গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা