ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে দোকানে ভাংচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনে টি-শার্ট ক্রয় করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৭টি দোকানসহ কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মারাত্মক আহত হয়েছেন ৪ জন।

আরও পড়ুন: উলিপুরে মাদরাসার জমি দখলের অভিযোগ

আহতরা হলেন- জয়পাশা গ্রামের সৈয়দ আশিক (২৩), ফয়সাল কাজী (২২), সৈয়দ সেলিম (৩২) ও সৈয়দ ওলিয়ার রহমান (৫০)। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে উভয়পক্ষের ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার গ্রুপের জলিল কাজীর ছেলে জুয়েল কাজীর (৩০) সাথে প্রতিপক্ষ যুদ্ধাপরাধী মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাও. আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নিকট আত্মীয় হবিবর রহমান ওরফে হবি ফকির গ্রুপের সৈয়দ নুর আলীর ছেলে সৈয়দ জাকির (২২) এর অনলাইনে টি-শার্ট ক্রয় নিয়ে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন: সিলেটে ছেলের হাতে বাবা খুন

এর জের ধরে হবি ফকির সমর্থিত ৫০/৬০ জন লোক অতর্কিতভাবে হামলা চালিয়ে জয়পাশা বাজারে সৈয়দ আব্দুর রহমান বাশার সমর্থকদের ৭টি দোকান এবং কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন ৪ জন। আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারীরা জয়পাশা বাজারে অবস্থিত সৈয়দ মোহম্মদ আলী, আফজাল হোসেন, সৈয়দ এনায়েত হোসেন, আলাউদ্দিন সিকদার, রিপন শেখ, সৈয়দ আফিজ আলী, ইনজামামুল মিয়া, সৈয়দ মোহাম্মদ আলী, সৈয়দ আলমগীর হোসেনের দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

এছাড়া প্রতিপক্ষের কয়েকটি বসতঘরসহ ফ্রিজ, বৈদ্যুতিক মিটার, আসবাবপত্র, দোকানের মালামাল ভাংচুর করে বিনষ্ট করে। এ সময় তারা দোকানের মালামালসহ ক্যাশ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন: কয়লা আনতে গিয়ে নিহত ২

হবিবর ফকিরের নেতৃত্বে পরমেশ্বরদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, পলাশ, জুয়েল কাজী, খলিল কাজী ও মুরাদসহ প্রায় ৫০/৬০ জন দুর্বৃত্ত হামলায় অংশ নেয় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ আলী।

এ ব্যাপারে সাবেক ‍উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার বলেন, অনলাইনে টি-শার্ট ক্রয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার সূত্রপাত হয়। প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে বাজারের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে অর্ধকোটি টাকার ক্ষতিসাধন করে।

আরও পড়ুন: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১

হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার ব্যাপারে হবিবর রহমান ওরফে হবি ফকির মোবাইলে ফোনে জানান, ঝামেলার মধ্যে আছি। আগে মামলা করে নিই। এখন কোনো বক্তব্য দেবো না। বক্তব্য যা দেয়ার পরে দেবো। সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবো।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা