ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মনজুর রহমান ৫০) ও মোছা. মাহবুবা (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন। নিহত মনজুর রহমান ঠাকুরগাঁও চিনিকলের আওতাধীন কর্মচারী।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মো. ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা।

আরও পড়ুন: রংপুরে আইআরডিপির প্রতারণা, আটক ৯

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একটি মোটরসাইকেলে করে মো. মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকা মেট্রো-ট-১৬-১৮৬২ ট্রাকটি তাদের ধাক্কা দেয়।

এতে তারা ২ জনে গুরুত্ব আহত হন। পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা