সংগৃহীত ছবি
সারাদেশ

মাইজদীতে আগুনে পুড়ল ১২ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘন্টা পর হঠাৎ হকার্স মার্কেট সংলাপ নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। । পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করে।

আরও পড়ুন : ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা