সংগৃহীত ছবি
সারাদেশ

জুয়েলার্স মালিকের বাসায় তিন সন্ত্রাসীর হানা

নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ার পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় শনিবার সন্ধ্যা রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাসার দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছে। এ ঘটমায় হিন্দু অধ্যুষিত ওই মহল্লায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন

মহাদেব কর্লোমকারের পরিবার জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে তিন জন তরুণ দরজায় নক করে। দরজা খুললে বাসার মধ্যে ঢুকেই গৃহবধূ অর্পিতা সরকারসহ দুই জনকে বেধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে তরুণ গ্যাং সন্ত্রাসীরা ডাকাতি করে বাসার পিছনের দরজা খুলে পালিয়ে যায়।

অর্পিতা সরকার জানান, আচমকা তাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে । চোখ মুখ হাত বেধে ফেলে । একইভাবে তার খালা শাশুড়ি শেফালী কর্মকার কে জিম্মি করে ফেলে। আলমিরার চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। এসময় বাড়ির এক ভাড়াটিয়া অনিমা রাণী সামনের দরজায় নক করলে ডাকাতরা পেছনের দরজা দিয়ে দ্রুত চলে যায়।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। চুরির জন্য তিনজন ওই বাসায় ঢুকেছিল। স্বর্ণালঙ্কার টাকা পয়সা কী চুরি হয়েছে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। ওই পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রকৃত তথ্য জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা