সংগৃহীত ছবি
সারাদেশ

অপরাধী যে দলরই হোক, ছাড় দেওয়া হবে না

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

রোববার (১২ জানুয়ারি) সিরাজদীখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আরও পড়ুন: আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃ বৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন। আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোনো কারনে আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না।

উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে বা কোন দল ক্ষমতা আসবে তখন দেখা যাবে।

রোববার দুপুর ২টায় সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণীয় সংসদ মাঠে ঢাকা ব্যাংকের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় ৩০টি ট্রাক্টর ও ৩০টি সেলো মেশিন বিতরণ করেন তিনি।

আরও পড়ুন: ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা