সংগৃহীত ছবি
সারাদেশ

লাইনচ্যুত বগি উদ্ধার

জেলা প্রতিনিধি: ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

আরও পড়ুন: তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। এর পরে বেলপুকুর রেলগেটে পৌঁছালে ৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হলে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এতে করে স্টেশনে থাকা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, লাইনচ্যুত হওয়া বকি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন বলেন, ট্রেনটি উদ্ধারের পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা